কালকিনিতে নবনির্বাচিত এমপির নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৮:৫৪ PM /
কালকিনিতে নবনির্বাচিত এমপির নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নবনির্বাচিত এমপির নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে কালকিনি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানাই।

প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমার নির্বাচনী আসনের জনগনের সেবক হয়ে সব সময় পাশে থাকতে চাই। জনগনকে পাশে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করতে চান এবং তার জন্য সবাই দোয়া করবেন।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০,০০০ মানুষ অংশগ্রহণ করেন।

কলেজ মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি জন্য দোয়া প্রার্থনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।