কালকিনিতে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণের অনশন, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি


admin প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৭:৩৭ PM / ০
কালকিনিতে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণের অনশন, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে টিকটকে পরিচয়ে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতায় এক পর্যায়ে সেই সম্পর্কের টানে পরিবারের অমতে ১৫ বছর বয়সী এক কিশোর তরুণ গিয়ে ওঠে ১৯ বছর বয়সী এক তরুণের বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই বাড়িতে অবস্থান নেন ও দুজনই একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা এক দম্পতির ১৫ বছর বয়সী ছেলের সঙ্গে কালকিনির দক্ষিণ আকালবাড়িশ গ্রামের এক তরুণের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। প্রায় চার মাস আগে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এর আগে ওই কিশোর দুই দিন আগেও তরুণের বাড়িতে এসেছিল। পরে সোমবার রাত ১০টার দিকে আবারও সেখানে গিয়ে অবস্থান নেয়। স্থানীয়দের ভাষ্য দুজনই একসঙ্গে থাকতে চায়। তাদের দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকি দিচ্ছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে ওই তরুণের বাবা জানান, ছেলের এমন সম্পর্ক ও একসঙ্গে থাকার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। কিশোরকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন,
বিষয়টি সামাজিকভাবে মেনে নেওয়া কঠিন। দুজনকে বুঝিয়ে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

2