মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার


admin প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৭:৫৭ PM / ০
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আশিক সদর উপজেলার কেন্দুয়া এলাকার মরহুম আজিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায় আশিক। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরে শুক্রবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রোববার খালের অপরপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতারের মর্গে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, প্রতিবেশি কবির মাতুব্বরের সাথে জমি নিয়ে বিরোধের কারনেই হত্যা করা হয়েছে। পরে লাশ ডোবায় ফেলে রাখে প্রতিপক্ষ। এ ঘটনায় দোষিদের বিচার দাবি চাই।

মৃত আশিকের বোন নিপা আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের কারনেই পরিকল্পতিভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।

2