বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৭:১৫ PM / ১৮১
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সাবেক প্রধান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদারীপুরের কালকিনিতে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলা পরিষদের মসজিদে উক্ত দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মহফিল সম্পূর্ন করে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি, বিএনপি নেতা মোঃ মোশারফ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন, যুবদল নেতা মামুন সিকদারসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি তার বক্তব্যে , তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায়সহ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন।