আমরা কখনো কোনো যুদ্ধে হার স্বীকার করিনি, ভোটের যুদ্ধেও বিপুল ভোটে জয়লাভ করবো: খোকন


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৮:০৯ PM / ৪৬৫
আমরা কখনো কোনো যুদ্ধে হার স্বীকার করিনি, ভোটের যুদ্ধেও বিপুল ভোটে জয়লাভ করবো: খোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আর এখন ভোটের মাঠে নতুন যুদ্ধ করবো। আমরা কখনো কোনো যুদ্ধে হার স্বীকার করিনি, এই ভোট যুদ্ধেও বিপুল ভোটে জয়লাভ করবো।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কালকিনি ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের সদস্য নবায়ন ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ইতিমধ্যেই ৮ হাজার নারী ও ১০ হাজার পুরুষ সদস্য সংগ্রহ করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ের প্রতিটি মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে তোলা হয়েছে। এই সম্প্রীতির কারণে আমরা বিপুল ভোটে জয়ী হবো।

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জসিমউদ্দীন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব নাজমুল হোসেন, যুবদল নেতা শামীম মোল্লা ও তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা।

2