

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকায় বাড়ির সীমানা সংক্রান্ত সিসি ক্যামেরা ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উত্তর তাজপুর এলাকার বাসিন্দা ইসরাফিল বাড়ির সীমানা ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেন। উক্ত ক্যামেরা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশী জার্মানের পরিবারের সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ইসরাফিলের পরিবারের নুরুননাহার, কামরুন্নাহার, রাতুল, রুবি ও জারিফ এবং জার্মানের পরিবারের শেখ জার্মান, রোকসানা বেগম ও সিমা আক্তার আহত হন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে দুই পক্ষই সিরাজদিখান থানায় পৃথক মামলা দায়ের করেছে। সিরাজদিখান থানা পুলিশ জানায়, উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :