
মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), সনাক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দপ্রক) এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান, সনাক সভাপতি খান মো. শহীদ, মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজমল হুদা ঢালী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রযাত্রার প্রধান বাধা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রশাসনসহ সমাজের প্রত্যেক স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সেবা প্রত্যাশী নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :