সিরাজদিখানে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৯:২০ PM / ২১১
সিরাজদিখানে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়৷

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ৷

রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু তৈয়ব সনেটার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভিভাবক সদস্য মোঃ শাহজাহান মোল্লা, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসুর রহমান।

রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন সহ বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি অভিভাবক বৃন্দ৷

2