
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সেবামূলক এ প্রতিষ্ঠানটি ‘সুপারভাইজার’ ও ‘অফিসার’ পদে ১২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে সরাসরি অথবা কুরিযোগে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন;
১. পদের নাম: সুপারভাইজার;
পদসংখ্যা: ২টি
বেতন: ১৮,০০০-২২,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে)
২. পদের নাম: অফিসার
পদসংখ্যা: ১০টি
বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে)
অন্যান্য সুযোগ-সুবিধা (উভয় পদের জন্য)—
*থাকা-খাওয়ার ব্যবস্থা আছে (শর্ত প্রযোজ্য);
*প্রভিডেন্ট ফান্ড;
*ঈদ বোনাস বছরে ২টি;
*কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট;
*প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের যোগ্যতা (উভয় পদের জন্য)—
*অন্যূন অষ্টম শ্রেণি পাস হতে হবে।
*বয়স ২৫-৫০ বছরের মধ্যে হতে হবে।
*সংশ্লিষ্ট পদের ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন)।
*সুপারভাইজর পদের জন্য মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ারযোগে সিভি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সিভি পাঠানোর/জমা দেওয়ার ঠিকানা:—
আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-সি ৭০, রোড নম্বর ৩, ব্লক-সি, (সিরাজ কনভেশন সেন্টারের বিপরীত পার্শ্বে) আফতাবনগর, ঢাকা-১২১২ ঠিকানা সিভি পাঠাতে পারবেন। এ ছাড়াও জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন +৮৮০৯৬১০-০০১০৮৯ নম্বরে। আবেদনের শেষ সময়: আগামী ২০ অক্টোবর ২০২৫।
সূত্র: আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি।
আপনার মতামত লিখুন :