কালকিনিতে অভিযানে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১২:০৫ PM /
কালকিনিতে অভিযানে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

সাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) :

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জব্দকৃত মাছ উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে অসহায় শিশুদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ছোট ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জব্দকৃত মাছ নষ্ট না করে মানবিক দৃষ্টিকোণ থেকে এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে সরকার একটি নির্দিষ্ট সময় জাটকা আহরণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।