
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই পতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে র্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিটির সভাপতি বি এম হেমায়েত হোসেন সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিয়াউদ্দিন লিয়াকতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
সভা আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কালকিনি সোনার ব্যাংক পি এল সি শাখার ম্যানেজার আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :