
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সংক্রান্ত বিষয়ে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসার নিহার রায়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহতা জারাব সালেহী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএম হেমায়েত হোসেন, সাংবাদিক শেখ লিয়াকত হোসেন, সাহাদাত হোসেন ওয়াসিম সহ অন্যান্যরা
আপনার মতামত লিখুন :