
মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মোঃ ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের জজিরা নামক এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ঐ এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী ইদ্রিস একটি ভাড়া বাসায় থেকে ঐ এলাকাসহ আশ পাশের এলাকা গুলোতে মাদক ব্যবসা পরিচালনা করত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই বাপ্পীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে হাতে নাতে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয় এবং পরে তাকে কালকিনি থানায় নিয়ে আসা হয়। এছাড়া তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, তিনি একজন আন্ত:জেলা মাদক ব্যবসায়ী। এরআগেও ইদ্রীসের বিরুদ্ধে কালকিনি থানাসহ, পাশ্ববর্তী কয়েকটি থানাসহ মোট সাতটি মাদক মামলা রয়েছে। আটকের পরে কালকিনি থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :