

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ১০০ টি তালগাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ২২০টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর নদীর পাড়ে এ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাশ।

এরআগে পূর্ব এনায়েতনগর ইউনিয়নে সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেয়ামুল আকন, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, বাংলাদেশ মিশন প্রতিনিধি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :