কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ২:০৬ PM /
কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

কালকিনি প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি প্রাইভেট হাসপাতালকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত ডক্টর’স হাসপাতাল ও নূর জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন।

অভিযানে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ডক্টর’স হাসপাতালকে ৫ হাজার টাকা এবং ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় নূর জেনারেল হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ্তা জারা সালেহী এবং উপজেলা স্যানিটেশন অফিসার একারামুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে যেকোনো অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।