
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের সহায়তায় প্রাপ্ত খেজুর মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব খেজুর বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মোট ২৭ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। অপরদিকে ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় ১৪ কার্টন খেজুর বিতরণ করা হয়।
কালকিনিতে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, কম্পিউটার অপারেটর সৈয়দ শফিকুল ইসলাম এবং অফিস সহায়ক মো. মিজানুর রহমান।
অন্যদিকে ডাসার উপজেলায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :