কালকিনিতে মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, আহত ৫


admin প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১২:৫০ PM /
কালকিনিতে মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, আহত ৫

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদরাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯) মিনহা (১০) ও মাইমুনা (৯) সহ পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বোমা বিস্ফোরিত হলো আমি জানিনা।

এ বিষয়ে মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

2