নাটেশ্বরে অবৈধভাবে বালু ভরাটের দায়ে দুইজনকে আটক ও ৬০ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৯:৩৬ PM /
নাটেশ্বরে অবৈধভাবে বালু ভরাটের দায়ে দুইজনকে আটক ও ৬০ হাজার টাকা জরিমানা

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকায় অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে নাটেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু ভরাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাইফ ও আব্দুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে মোট ষাট হাজার (৬০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি অনুমোদন ছাড়া জমি বা জলাশয় ভরাট না করার জন্য স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে।

2