কালকিনি ও ডাসারে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


admin প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ১১:৫৪ AM /
কালকিনি ও ডাসারে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সাহাদাত ওয়াশিম, কালকিনিঃ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ও ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে ।

সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান এসময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক ২০ টি প্রকল্প উপস্থাপন করছে। যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়াও মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

আয়োজকরা জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে