গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি ও টেকসই উন্নয়নে করণীয় নিয়ে কালকিনিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৪:১৬ PM /
গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি ও টেকসই উন্নয়নে করণীয় নিয়ে কালকিনিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৩ মে সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ফরিদপুরের উপপরিচালক ড. রহিমা খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাশ্বতী ছন্দা দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি।