
আজ নতুন ডিসি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ হয় গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলের। বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জনাব ফারুক হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—্মুন্সীগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক সাফায়াত হোসেন, সাবেক জেলা যুব অধিকার পরিষদের সদস্য সাইফুল, মাহীন, তামিম, ছাত্র অধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলার সভাপতি রাজু আহমেদ।
জেলার অন্যান্য নেতাকর্মীবৃন্দ সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার, যুবসমাজের কর্মসংস্থান এবং গণমানুষের প্রত্যাশা নিয়ে মুক্ত আলোচনা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনাব ফারুক হোসেন বলেন, “গণঅধিকার পরিষদ একটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই গণঅধিকার পরিষদ জনগণের আস্থা অর্জন করেছে এবং বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন–সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী জাতীয় নির্বাচনে ৩শ আসনে প্রার্থী দিয়ে অংশগ্রহণের মাধ্যমে গণঅধিকার পরিষদ দেশের উন্নয়ন ও পরিবর্তনের বীজ রোপণ করবে—এ বিষয়ে আমি আশাবাদী।”
আপনার মতামত লিখুন :