পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় এমপি: খোকন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:২০ PM /
পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় এমপি: খোকন

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, কিছু নিন্দুকেরা আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিতর্কিত করার জন্য রাজপথে মাইক পেলেই আবোল তাবোল বলা শুরু করে। তারেক রহমান বংলাদেশের রাতের ভোটে নির্বাচিত হয় নাই। তিনি জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ তারেক রহমান বংলাদেশের মানুষের সাথে আছে, মানুষও তারেক রহমানের সাথে আছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের শকুনি লেকের মুক্ত মঞ্চে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমপি খোকন দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত নির্বাচনে দেশের জনগন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় এনেছে। এর জন্যই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি ও প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশের জনগনের উন্নয়ন করা। এছাড়াও যারা গত ১৭ বছর নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে তারেক রহমানের সরকার থাকবেন।

আনন্দ মিছিল সকাল ১১ টায় মাদারীপুর শকুনি লেকের মুক্ত মঞ্চ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা কৃষকদলের আহ্বায়ক ওলিউর রহমান দর্জি, সদস্যসচিব অ্যাডভোকেট অহিদুজ্জামান খানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

2