
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরে খাল খনন কাজের উদ্বোধন করে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু প্রতিশ্রুতিই দেন না। তিনি প্রতিটি প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেন। তার নির্বাচনী প্রতিটি কথাই তিনি বাস্তবায়ন করছেন।
সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ খেয়াঘাট থেকে হাজরাপুর খেয়াঘাট পর্যন্ত একটি খাল খননের কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
জানা যায়, সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ খেয়াঘাট থেকে হাজরাপুর খেয়াঘাট পর্যন্ত ৭.৪ কিলোমিটার খালটির খনন কাজ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ। পরে তিনি মাদারীপুর ০৩ আসনের সংসদ সদস্যের ডাসারের নিজ বাসভবনে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে ইফতার মাহফিলে অংশ নেন জাতীয় সংসদ-এর হুইপ ও শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোন প্রতিশ্রুতি দেন না। তিনি এ দেশকে ভালবাসেন। তাই তার দেয়া প্রতিটি কথাই বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করার জন্য মানুষের সমস্যার কথা শুনে, সেগুলো বাস্তবায়ন করার জন্য নির্দেশও দিচ্ছেন তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নাসিরুদ্দিন কালু, মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার এহতেশামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, জুলাইয়ে আহত ও শহিদ পরিবার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে,আপনারা হাসলে বাংলাদেশ হাসবে, আপনার চিন্তা করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতিত মানুষের প্রতিনিধি শহীদ পরিবারের তিনি প্রতিনিধি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সকল ধরনের নির্যাতন ভোগ করেছেন, সহ্য করেছেন। আজকে সকলের নির্যাতন, কষ্ট আপনাদের পরিবারের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি অতএব আপনাদের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। তাই প্রধানমন্ত্রীর দেয়া জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ভাতার ভাতার ব্যবস্থা করেছেন।
তিনি আরোও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন চলছে, এতে মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে। ভোটের কালি মানুষের হাত থেকে না উঠতেই, ফ্যামিলি কার্ড হাতে চলে গেছে তাদের হাতে। খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে, ফ্যামিলি কার্ড পেয়েছেন মায়েরা। এখন কৃষক কার্ড যারা পাবেন তার সৌভাগ্যবান।
আপনার মতামত লিখুন :