বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মাদারীপুরে মহিষ জবাই, সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৯:১৯ PM /
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মাদারীপুরে মহিষ জবাই, সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে স্পেন-আর্জেন্টিনা সমর্থকদের   ভোজের মাধ্যমে এক অনন্য মিলনমেলার আয়োজন করেছেন । প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসাথে মহিষ ভোজের আয়োজন করে ফুটবলের সৌন্দর্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন ।

রবিবার (১৯ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল স্পেন।

ম্যাচের উত্তেজনা শুরুর আগেই কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে আয়োজিত বিশেষ মহিষ ভোজে অংশ নেবেন দুই দলের সমর্থকসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা। ভোজ শেষে সবাই একসাথে বসে উপভোগ করবেন ফাইনালের রোমাঞ্চকর লড়াই।

এই হৃদয়স্পর্শী আয়োজনের খবর নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগ।

তিনি জানান, কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে স্পেন, আর্জেন্টিনাসহ সব ফুটবল সমর্থকদের জন্য মহিষ ভোজের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার উজানপাড়া হাট থেকে বিশেষভাবে একটি মহিষ কেনা হয়েছে এ উদ্দেশ্যে। পোস্টের শেষে তিনি স্পেনের সমর্থনে লিখেছেন— vamos Espanal.

স্থানীয়রা জানান , ফুটবলকে কেন্দ্র করে এমন উষ্ণ মিলনমেলা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে। প্রতিপক্ষ দুই দলের সমর্থকরা একই ছাদের নিচে, একই টেবিলে বসে ভোজে অংশ নেওয়ায় ফাইনাল ঘিরে উচ্ছ্বাস ও আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে গেছে।

2