
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে একটি ব্যক্তিগত প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী তাঁর ব্যক্তি মালিকানাধীন টয়োটা করোলা প্রাইভেটকারটি বাড়ির সামনে রেখে ঘুমিয়ে পড়েন। ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সামনে রাখা প্রাইভেটকারটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আগুনের তীব্রতায় বিকট শব্দ হলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
রাজৈর থানা পুলিশ জানায়, খবর পেয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কুতুবউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :