মাদারীপুর-৩ আসনের জামায়াত ইসলামী প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১০:৫৬ PM / ১৯৩
মাদারীপুর-৩ আসনের জামায়াত ইসলামী প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মাদারীপুর-৩ আসনের জামায়াত ইসলামী প্রার্থীর সাথে কালকিনি উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি মডেল প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনে দাঁড়িপাল্লা মার্কায় মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে জয়ী হয়ে আগামীতে সকলের সু-চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালকে উন্নতকরণসহ একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি আরোও বলেন, উন্নত শিক্ষা ব্যবস্থা, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে সকালেকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কাল‌কি‌নি উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দসহ অন্যান্যরা।