
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব কামাল জামান মোল্লা–এর নমিনেশন স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিবচরের হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল র্যালি ও গণসমাবেশ।
“নমিনেশন স্থগিতের আদেশ মানি না, মানবো না। কামাল জামানকে চাই!” “গণমানুষের প্রার্থীকে ফিরিয়ে দাও!” নেতাকর্মী ও সাধারণ মানুষের এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
প্রধান অতিথি ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামাল জামান মোল্লা বলেন, আমার নমিনেশন স্থগিত করা মানে শিবচরের কোটি মানুষের ভোটের অধিকার হরণ। কিন্তু জনগণই গণতন্ত্র ফিরিয়ে আনার শক্তি। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি।
তিনি আরও বলেন, ৭ই নভেম্বর জাতীয় ঐক্যের প্রতীক। এই ঐক্যই আমাদের সামনে এগিয়ে দেবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনব। শিবচরের মানুষ আমাকে সংসদে দেখতে চায়— এটিই আমার বিজয়।
সমাবেশের সভাপতিত্বকারী শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. শাহাদাত হোসেন খান বলেন, নমিনেশন স্থগিত নয়— এটা জনগণের অধিকার কেড়ে নেওয়ার শামিল। প্রশাসনকে আমরা আহ্বান জানাই— জনতার রায়কে সম্মান করুন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের নেতাকে নির্বাচনে বাধা দিয়ে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
শিবচর উপজেলা যুগ্ন আহবায়ক জনাব শাহজাহান সাজু মোল্লা বলেন, গণমানুষের নেতা কামাল জামান মোল্লাকে সরিয়ে দিয়ে শিবচরের মানুষকে উপেক্ষা করা হয়েছে। মাঠের মানুষ আজ প্রমাণ করলো— কে তাদের হৃদয়ের প্রার্থী।
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, এই অবিচার যদি প্রত্যাহার না হয়, আমরা আইনি ও সাংগঠনিকভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলবো।
এ ছাড়া জনাব মাহবুব রহমান মাদবর ও জনাব শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) নিজেদের বক্তব্যে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকারের উপর জোর দেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো. আজমল হোসেন খান সেলিম।
বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি ও সমাবেশ এক উৎসবমুখর গণজাগরণের রূপ নেয়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :