
মাদারীপুরের শিবচরে সদ্য ঘোষিত শিবচর পৌরসভা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ আগোস্ট) বিকেলে শিবচর পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিবচর পৌরসভা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিবচর পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক। তিনি তার বক্তব্যে বলেন, “সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিটি শিবচর বিএনপির প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। এতে দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাই— এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে, প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হোক।
তিনি আরও বলেন, “শিবচর বিএনপি সবসময় দলীয় আদর্শে বিশ্বাসী। আমরা কোনো বিভাজন চাই না, চাই ঐক্য ও সংগঠন শক্তিশালী হোক। এজন্য ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবচর ইউপি বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, শিবচর পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ মামুন গোমস্তা, সাবেক সহসভাপতি আইয়ুব আলী খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গোমস্তা, নেতৃবৃন্দ সবুজ হাং, সাখাওয়াত হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহমান বেপারীসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, “বিতর্কিত কমিটি ঘোষণার মাধ্যমে শিবচর বিএনপিতে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ত্যাগী কর্মীদের বঞ্চিত করে যাদের নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা দলের সঙ্কটকালে পাশে ছিল না। এমন কমিটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও জানান, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন শিবচর পৌর বিএনপির এই কমিটি পুনর্বিবেচনা করা হয়।
আপনার মতামত লিখুন :