
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:
সিরাজদিখানে ফসলী জমি রক্ষায় কঠোর ভাবে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনায় অদ্য ৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১.০০ ঘটিকা থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত সিরাজদিখান উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি, প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: ছানোয়ার হোসেন ও সিরাজদিখান থানা পুলিশ ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বনি আমিন, লালন এবং ইমতিয়াজ মামুন কে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতে কৃষিজমির উপরিস্তুরের মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩, সংশোধন ২০১৯ এর ৫(১) ধারা লংঘনের দায়ে ১৫(১) ধারায় প্রত্যেককে যথাক্রমে ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা, ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা এবং ৫,০০০০০/- (পাচ লক্ষ টাকা) অর্থাৎ সর্বমোট ৯,০০০০০/- (নয় লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদকরন, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইট প্রস্তুতে কৃষিজমির মাটি ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়
আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
আপনার মতামত লিখুন :