সিরাজদিখানে কৃষক দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৫:৫১ PM / ২১৫
সিরাজদিখানে কৃষক দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইছাপুরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজলু শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রব।

সভায় বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ স্থানীয় বাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।