
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের নুর মোহাম্মদ সরদারের বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর শরীয়তপুর সদর উপজেলার আমীর মোঃ বেল্লাল হোসাইন, মাদারীপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর পূর্ব এনায়েতনগর ইউনিয়নের অর্থ সম্পাদক মাওলানা বাবুল আকন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনতাসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :