
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। দুইটিতে বিএনপি ও একটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-১ আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। এ আসনে ৩৮৫ ভোট ব্যবধানে রিকশা প্রতীক নির্বাচিত হয়।
মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট।
মাদারীপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরের ৩টি আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন ও ফলাফল ঘোষণা করা হয়েছে। শীঘ্রই সংসদ সদস্যদের নামের তালিকা জনস্বার্থে জেগেট প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :