
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর – ৩ আসন (কালকিনি- ডাসার ও মাদারীপুর সদরের একাংশ ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১৩৪টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে কালকিনি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৭ হাজার ৮০৬ জন। ১৩৪ টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬২টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ৪৭৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ১ হাজার ২৩৭টি। ভোটদানের হার ছিল ৫১দশমিক ৫৯ শতাংশ। নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ২৫ হাজার ১৫৪ ভোট।
ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আজিজুল হক পেয়েছেন ১৩ হাজার ৫৮ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির নিতাই চক্রবর্তী একতারা প্রতীক পেয়েছেন ২ হাজার ৭ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর মই প্রতীক পেয়েছেন ৩ শত তেষট্টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন পেয়েছেন ৯৬ হাজার ১ শত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৬ শত ৪৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১১ হাজার ৫ শত ৪২ ভোট।
আপনার মতামত লিখুন :