
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গন-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে মন্তব্য করা জামায়াতই এখন সংসদে কার্ডের জন্য অস্থির হয়ে থাকে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর পালরদী নদীর নদী ভাঙ্গন রোধে জরুরী নদীর তীর প্রতিরক্ষায় জিও ব্যাগ ফালানোর কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খোকন তালুকদার আরোও বলেন, জামায়াতে ইসলামী তারা মুখে বলে একটা, একটু পরেই প্রধানমন্ত্রীকে একা পেলেই বলেন কবে আমাদের এলাকায় ফ্যামিলি কার্ড দেবেন। জামায়েত ইসলামীর মুখে এক ভিতরে আর এক। এ সকল প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সারা বাংলাদেশে বর্তমানে জামায়েত ইসলামী যে সকল কাজ করছে সেগুলো আমরা বলতে চাই না আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে জামায়েত ইসলামীর কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :