প্রধানমন্ত্রীর নির্দেশনায় নদী ভাঙন রোধে কাজ করা হচ্ছে এমপি: খোকন তালুকদার


admin প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ১১:২৩ AM / ০
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নদী ভাঙন রোধে কাজ করা হচ্ছে এমপি: খোকন তালুকদার

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নির্দেশনায় নদী ভাঙন রোধে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যেখানেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানেই তা ফেলে নদীভাঙন রোধে দ্রুত কাজ করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকার আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি ডিও লেটার দিয়ে বিষয়টি অবহিত করছি, সরকারও তাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

এমপি আনিসুর রহমান আরো বলেন, ঠাকুরগাঁও-১ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে ঘিরে ‘বটবাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জানি, তারা হেরে গেলেই এমন আচরণ করে থাকে। এবং তারা নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকা উচিত, অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে। ​

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেন মুন্সিসহ দলীয় নেতাকর্মীরা।

2