
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এসময়ে নদী ভাঙ্গনে শিকার অসহায় মানুষের পাশে থাকবে বর্তমান সরকার বলে জানিয়েছ তিনি।
শনিবার সকালে উপজেলা বাঁশগাড়ী ইউনিয়ন দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত খুনেরচর এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমপি খোকন তালুকদার উপস্থিত জনতাকে বলেন,“নদীভাঙনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন,আমরা সেটি বুঝতে পারছি। জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছ। এসময়ে ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দান তিনি।
এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :