মুন্সীগঞ্জে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন


admin প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৯:৫৩ PM / ০
মুন্সীগঞ্জে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

গণঅধিকার পরিষদ (জিওপি) মুন্সীগঞ্জ জেলা আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম সেতুর নাম উল্লেখ করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহসভাপতি নুরে আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মোল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রফুল আমিন, দপ্তর সম্পাদক কাউসার শেখ, অর্থ সম্পাদক আবু তাহের বেপারী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন জনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

2