তাহিরপুরে ৪ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৬:৫১ PM / ০
তাহিরপুরে ৪ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুরে হতদরিদ্র ও অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলি বাজারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং বাগলী চুনাপাথর ও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি মো. কামাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৪ শত হতদরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে মো. কামাল হোসেন বলেন, “শীতের তীব্রতায় আমাদের এলাকার অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে থাকে। সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও উচিত শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিব নুর সিদ্দিকী, ধর্ম-বিষয়ক সম্পাদক হাজ্বী আব্দুল আলীম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় ও বয়স্ক মানুষজন স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

2