মাদারীপুর-৩ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৬:৩০ PM / ২৫৪
মাদারীপুর-৩ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেন।

বাতিল হওয়া দুই প্রার্থী হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী আমিনুর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, মাদারীপুর-৩ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে চারজন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজ যথাযথ না থাকায় মোঃ আসাদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে বাসদ প্রার্থী আমিনুর ইসলামের দলীয় মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় তার মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।

তিনি আরোও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

মাদারীপুর-৩ আসনে বৈধ ঘোষিত ৪ প্রার্থী হলেন,  বিএনপির মনোনীত আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মো. আজিজুল হক এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত নিতাই চক্রবর্ত্তী।

2