সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১:১৮ AM /
সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিরাজদিখান থানাধীন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এম আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিরাজদিখান বাজারের পাঁচপীর মাজার সংলগ্ন ইলিয়াস ইলেকট্রিকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাজ্জাদ খন্দকার (২৮)। তিনি সিরাজদিখান উপজেলার দক্ষিণ তাজপুর এলাকার হাবিবুর খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইনফিনিক্স (INFINIX) কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

2