কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা


admin প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৬:১৮ PM /
কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় উপজেলার আন্ডারচর এলাকার হাসান আকনের হাটে অভিযান চালানো হয়।

অভিযানকালে বাবুল আকন নামে এক ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং তা ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।