
মাদারীপুরের কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উপজেলার ব্যস্ততম সড়ক কালকিনি থানার মোর হতে পালরদী নদীর ব্রীজ পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানের বর্ধিত অংশের চাল উচ্ছেদসহ অবৈধভাবে রাস্তার উপর রাখা প্রায় শতাধিক দোকানের মালামাল অপসারণ করা হয়।
এসময়ে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম উক্ত অভিযান সহয়তা প্রদান করেন।
এসময়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম বলেন, অবৈধ ভাবে রাস্তা দখল করে মালামাল রাখায় এই রাস্তায় তীব্র যানজট তৈরি, এতে করে ভোগান্তিতে পরে সাধারণ জনগণ। তাই অবৈধভাবে রাস্তা দখল করে দোকান বসালে ভবিষ্যতে আরো কঠিন ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :