
মাদারীপুরের কালকিনি উপজেলার প্রান কেন্দ্র অবস্থিত আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ ফেব্রুয়ারী, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক বি. এম. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্লি বার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষক শুভ রায়।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও বিভিন্ন খেলাধুলায় তাদের প্রতিভা প্রদর্শন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :