কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৫:৩৯ PM /
কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়ি এলাকা থেকে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে শেষ করা হয়।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কালকিনি উপজেলার সভাপতি সাইফুল্লাহ্ মানসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।

কালকিনি মাছ বাজারে পথসভায় বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাফল্য কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের মাদারীপুর জেলা সভাপতি মোঃ রিফাত হোসেন, মাদারীপুর জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেন, জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।