কালকিনিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৬:০৫ PM / ২২৬
কালকিনিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

প্রয়াত সাবেক তিনবারের প্রধান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে ও জুমার নামাজের পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলা পরিষদ মসজিদে উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল করিম। এতে অংশ নেন মসজিদে জুমা নামাজে অংশগ্রহনকারী মুসল্লিরা ও এলাকার সাধারণ মানুষ।

বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান মুসুল্লিরা।

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একই সঙ্গে এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ও বিশেষ প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া ও মোনাজাতে মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ এই দোয়ায় অংশ নেন। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, যুবদল নেতা তুহিন হাওলাদার ও ছাত্রদল নেতা আতিকুর রহমান সজলসহ দলীয় নেতা কর্মীরা।