মাদারীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর বিশাল র‍্যালী ও পথসভা


admin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১০:২৪ PM / ২৮৬
মাদারীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর বিশাল র‍্যালী ও পথসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তার নিজ বাড়ি থেকে শুরু হওয়া এই র‍্যালী ৭১ চত্বর, পাঁচ্চর, মাদবরের চরসহ শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালীতে শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস এবং স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান ও অংশগ্রহণে র‌্যালিটি ধীরে ধীরে একটি বিশাল শোভাযাত্রার রূপ নেয়।

পথসভায় নাভীলা চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিকূলতার কারণে তাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে হয়েছিল। সেই কঠিন সময়ে তার নিজ বাড়িতেই বিএনপির কার্যক্রম অব্যাহত ছিল এবং ছাত্রদলের অফিসও সক্রিয় ছিল।

তিনি বলেন, দলকে ভালোবেসে সবসময় মাঠে থেকেছি, এখনো আছি। বিএনপির দুর্দিনে যারা পাশে থেকেছেন, তারা-ই প্রকৃত কর্মী।

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, বড় ভাই সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর প্রতি সম্মান জানিয়ে এতদিন প্রচারণায় নামেননি। নাভীলা বলেন, “আমি ভেবেছিলাম ভাই মনোনয়ন পাবেন। কিন্তু তার নাম না আসা এবং পরবর্তীতে মনোনয়ন স্থগিত হওয়ায় বুঝলাম আমারও সুযোগ আছে। তাই মাঠে নেমেছি। দল আমাকে মনোনয়ন দেবে—এটাই আমার বিশ্বাস।