যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পুলিশ সুপারের শহরের বিভিন্ন মোড় পরিদর্শন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:১৬ PM / ১৭৫
যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পুলিশ সুপারের শহরের বিভিন্ন মোড় পরিদর্শন

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম অদ্য ০৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা শহরের ট্রাফিক যানজট নিরসনে শিল্পকলা মোড়, সুপার মার্কেট মোড় মুক্তারপুর বাস ও সিএনজি স্ট্যান্ড এবং সিপাহীপাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ট্রাফিক যানজটের সম্ভাব্য কারণ ও সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মুন্সীগঞ্জ জেলার ট্রাফিক সদস্যদের নিয়ে মিটিং করেন।

মিটিংয়ে পুলিশ সুপার যানজট নিরসন রোধকল্পে কী ব্যবস্থা গ্রহণ করা যায় এবং কোন পদ্ধতি অবলম্বন করলে মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষ নির্বিঘ্ন যাতায়াত করতে পারবে এই সকল বিষয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন ও টিআই এডমিন, মুন্সীগঞ্জ।


‘ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন।