
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরী-এর উদ্যোগে শিবচর স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার মাদবরেরচর এলাকায় তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভাটি সঞ্চালনা করেন শিবচর উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান সুমন।
সভায় শিবচর উপজেলা বিএনপির নেতা মনির মোল্লা বলেন, আওয়ামী লীগের শাসনামলে শুধু শিবচর নয়, সারাদেশেই সাধারণ মানুষ বাকস্বাধীনতা হারিয়েছে। সেই কঠিন সময়েও নাদিরা মিঠু চৌধুরী রাজপথে থেকে আন্দোলন করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন। তার পরিবার আওয়ামী লীগের নির্যাতনের শিকার—স্বামীকে হারিয়েছেন, সন্তানও হামলার শিকার হয়ে অকালেই মৃত্যুবরণ করেছে। তাদের এই ত্যাগ ও সংগ্রাম শিবচরের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের রাজনৈতিকভাবে একঘরে করে রাখা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা ছিল না, নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা।
সভায় বক্তারা নাদিরা মিঠু চৌধুরীর নেতৃত্বে দলকে নতুনভাবে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিবচরে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, কাঁঠালবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তফা বেপারী, শিবচর উপজেলা বিএনপির নেতা মোশারফ মুন্সি,
মাদবরেরচর ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম শেখ, মাদারীপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল মুন্সি,
সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মোড়ল,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রেজাউল করিম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজম উকিলসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
মতবিনিময় শেষে নেতাকর্মীরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং ভবিষ্যতে শিবচরের উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :