শিবচরে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ


admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ১২:১০ AM /
শিবচরে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে বিজিবি সদস্যদের বসতঘরে হামলার অভিযোগে উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষের লোকজন উল্টো তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

জানা যায়, শিবচরে উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের সাথে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ৬ মাস আগে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় বুধবার (২৫ মার্চ) মাদারীপুর আদালতে হাজিরা দিতে আসে আসামিপক্ষ। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় আসামিপক্ষের ওপর বাদিপক্ষের লোকজন হাম* লা চালায় বলে অভিযোগ ওঠে। এতে আহত হয় দুইজন। পরে আসামিপক্ষ বাড়িতে গিয়ে ফের বিজিবি সদস্যের বসতঘরে হামলা ও ভাংচুর করে। এ সময় বাধা দিলে বিজিবি সদস্যের মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করলে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে দিকে আসামিপক্ষেরও দুইজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে থানা পুলিশ।

বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বর বলেন, আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাংচুরের ঘটনা হয়েছে। আমি বিচার চাই। আর আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ। যার কোন ভিত্তিই নাই।

মামলার আসামি রফিক শিকদার বলেন, মাদারীপুর আদালতে হাজির দিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নুরুজ্জামান আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন হাসপাতালে ভর্তি। পরে নুরুজ্জামানের বাড়িঘরে কে বা কারা হামলাভাংচুর চালিয়েছে তা জানা নেই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।