
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক বিরোধী অভিযানে ১৮৩ পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির ২৬ হাজার ৮ শত টাকা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। শুক্রবার ২৭ মার্চ রাত ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ এর নেতৃত্বে এএসআই শরিফুল এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও সুমন দেওয়ান এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে এ আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন, জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মৃত মোঃ শামছুল দেওয়ানের ছেলে একাধিক মাদক মামলার আসামী সুমন দেওয়ান (৪৮) ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মজিদুল হাসান (৩৮) লৌহজং উপজেলার হাট নওপাড়া গ্রামের -মৃত সামাদ বেপারীর ছেলে জসিম (৪০)-সুরপাড়া গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে শফিক (৪০)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে অভিযান চালিয়ে ১৮৩ পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ২৬ হাজার ৮ শত টাকা সহ ৪ জনকে গ্রেফতার গ্রেফতার করি। আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :